হোম > রাজধানী

সোহরাওয়ার্দীর মহাসমাবেশ সফল করুন : হেফাজত

ডেস্ক রিপোর্ট

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাতারপাইয়ায় হেফাজতে ইসলাম সেনবাগ উপজেলার উদ্যোগে আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনাসভা ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সেনবাগ উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি।

অতিথিবৃন্দ ও বক্তাগণ তাদের বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে কুরআন বিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার মতো কুফুরি মতবাদ সংবিধানে রাখার সুপারিশ বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে সংবিধানে এক আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে।

উক্ত কমিশনের মধ্যে নাস্তিক্যবাদের সাথে জড়িতদের যথাযথ আইনানুগ ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। অন্যথায় আগামী দিনে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশে ঈমানী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। এবং যেকোন পরিস্থিতি তৈরি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল ছিদ্দিকী, মাওলানা ইউছুফ মাদানি, মাওলানা আব্দুল কাইউম মামুন, মাওলানা কারী আবদুল হান্নান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কবির, মাওলানা শরিফ উল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাইল সিরাজী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী প্রমুখ।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮