হোম > রাজধানী

বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে

স্টাফ রিপোর্টার

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্বদানকারী ইওহান বুসে।

সোমবার এই নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে ইওহান এর। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, গত ৯ বছর ধরে বাংলালিংকের অনবদ্য এই টিমকে নেতৃত্ব দেয়া; এবং একইসাথে, ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’-এর প্রতি গুরুত্বারোপ করে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। অত্যন্ত যোগ্য ইওহান বুসের অধীনে এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮