হোম > রাজধানী

ডিএমপির অভিযানে ২১৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় একটি চাকু, একটি ছুরি, একটি হাতুরি, একটি কাটার, একটি পাঞ্চ মেশিন, একটি ইলেকট্রিক সিগারেট বডি, একটি ভ্যানিটি ব্যাগ, ২৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব, একটি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার, এক লক্ষ ২১ হাজার ৪৫০ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী ও নগদ তিন হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়। রোববার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শনিবার রাত ১ থেকে ঘটিকা রবিবার দুপুর পর্যন্ত ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা ডিএমপির ৬৬৭টি টহল টিম টহল দেয়। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আট জন ডাকাত, নয় জন সক্রিয় ছিনতাইকারী, এক জন চাঁদাবাজ, সাত জন চোর, ১৭ জন মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। এ ঘটনায় বিভিন্ন থানায় ৫৬টি মামলা রুজু করা হয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮