হোম > রাজধানী

কারওয়ান বাজার ও দিলু রোডের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারওয়ান বাজার রেলগেটের কাছে ঝুপড়ি ঘর এবং মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনে বৃহস্পতিবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাত সোয়া ১০টার দিকে জানান, স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। দুটি ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজার রেলগেটের পাশে ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনের একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। ফায়ার সার্ভিস সদস্যরা অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি