হোম > রাজধানী

জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জুন মাসজুড়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিশেষ অভিযানে জুন মাসে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে বিভিন্ন অভিযানে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট ৩৬৩টি মামলায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

জুন মাসে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পরিচালিত অভিযানে মোট ৯টি মামলা রুজু করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা রুজু করা হয়েছে। এ মাসে বিভিন্ন অভিযানে অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে ৪টি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মাদকবিরোধী অভিযানে জুন মাসে ৩৫৪টি মামলা রুজু করা হয় এবং এসব মামলায় ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে উদ্ধারকৃত মাদকের মধ্যে সবচেয়ে বেশি ছিল ইয়াবা যার পরিমাণ ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস। এছাড়া ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল (৪৫০ মিলিলিটার ) বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়েছে।

এএস

পরিবেশবান্ধব-টেকসই ঢাকা গড়তে ডিএনসিসি-জাইকার সহযোগিতা জোরদার

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯২

পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চারজন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে: খতমে নবুওয়াত

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

বিহারিদের নামে ডেসকোর মনগড়া মামলা বন্ধের দাবিতে মিরপুরে মিছিল

সরকারি জমি দখল করে ৮ নার্সারি, ডিএসসিসির উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসির উদ্যোগ

চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে