হোম > রাজধানী

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

স্টাফ রিপোর্টার

সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকার মহাখালী সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার আটটায় সাততলা বস্তিতে এই মহড়ার কার্যক্রম শুরু হয়।

মহড়ার শুরুতে বস্তিবাসীদের আগুন প্রতিরোধের উপায়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) ব্যবহার এবং যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর বাস্তব প্রদর্শন ও অনুশীলন করানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বস্তিবাসী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়।

এই মহড়ায় বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সদস্যরা অংশ নেন। মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ‘১০২’-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং নম্বরসংবলিত স্টিকার সাঁটানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এবং জোন কমান্ডার ফয়সলুর রহমান ও মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

চানখাঁরপুলে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ