হোম > রাজধানী

ময়লা-আবর্জনা ও বালুর বস্তা পরিষ্কারে কঠোর নির্দেশনা রাজউক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

সোমবার সকালে তিনি হাতিরঝিল এলাকায় যান। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সাথে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন কাজের নিমিত্ত রাখা বালু ও বালুভর্তি বস্তার স্তূপ অবলোকন করেন এবং তা অপসারণের নির্দেশ দেন। একইসাথে হাতিরঝিল এলাকায় উল্টোপথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশনাও দেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অবহিত করেন।

এছাড়াও হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্কসমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ