হোম > রাজধানী

আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আজমপুরে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

নিহত নাঈমুলের মামাতো ভাই মো শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার নবাববাড়ি এলাকায় থাকতো। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতো। ফাহিম একটি কলেজে পড়াশুনা করতো। ফাহিমের আরেক মামা গতরাতে কুয়েতমৈত্রী হাসপাতালে মারা যায়। সেখানেই আসছিল তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮