হোম > রাজধানী

হাতিরঝিলের ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

শনিবার সকালে তিনি হাতিরঝিল এলাকায় যান। এসময় তিনি সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু হাতিরঝিল এলাকাভুক্ত লেক, পার্ক এবং রেস্টুরেন্ট সমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। একপর্যায়ে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন বন্ধ ও ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের তিনি কঠোর নির্দেশ দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মশা-মাছি বাসা বেঁধে বংশ বিস্তার করে। একইসঙ্গে জীবাণু ছড়ায়। এসব রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একটি বাসযোগ্য ঢাকা গড়তে হলে সকলের সচেতনতা প্রয়োজন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ