হোম > রাজধানী

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারা থানা এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এক তরুণীকে (২২) শ্বাসরোধ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর কথিত স্বামী পালিয়ে গেছেন।

শনিবার রাত পোনে ১১টায় ভাটারার খিলবাড়িরটেক এলাকায় ৬ তলা ভবনের চতুর্থ তলার ফ্লাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজিব।

তিনি জানান, শনিবার রাত পৌনে ১১টায় খিলবাড়িরটেকে ৬ তলা ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্লাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। গত ৪ জুলাই রাত আনুমানিক ৯টার সময়ে স্বামী স্ত্রী পরিচয়ে তারা রুম ভাড়া নেন। ওই রাতেই তরুণীকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যা করে কথিত স্বামী পালিয়ে যান।

পুলিশ নিহতের পরিচয় নির্ণয় জন্য ও কথিত স্বামী কে শনাক্ত ও আটকের চেষ্টা করছেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮