হোম > রাজধানী

রাজধানীতে গণপিটুনিতে ২ চাঁদাবাজ নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের মোমিনবাগ সিলেটি এলাকায় এ ঘটনা ঘটে।

মহানগর দক্ষিণ বিএনপি নেতা মনির চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুজন ও আহত একজন লালবাগের শহিদ বাগ এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোনাইয়ের সদস্য। তারা এখানে প্রায়ই চাঁদাবাজ তুলতে আসতেন। আজ চাঁদাবাজ তুলতে আসলে উপস্থিত জনতার তাদের গণপিটুনি দেয়।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুল ইসলাম আমার দেশকে জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে একজন নিহত ও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে পাঠানোর পর আহত দুজনের মধ্যে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮