হোম > রাজধানী

রাজধানীতে বাস চাপায় নিরাপত্তাকর্মী নিহত

আতিকুর রহমান নগরী

রাজধানীর ডেমরার দেল্লাহয় বাস ডিপোতে রাজধানী পরিবহনের একটি বাস ডিপোতে প্রবেশ করানো সময়ে, গেইটে ধাক্কা দেয়, এ সময় গেইট ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলে সিকিউরিটি গার্ড ইদ্রিস সর্দার (৫৫) মারা যান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল বলেন. ইদ্রিসের মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঐ বাস ডিপোতে রাজধানী পরিবহন, অসিম পরিবহনসহ অনেক বাস রাখা হয়। ঘটনার সময়ে রাজধানী পরিবহনের বাসটি ভেতরে পার্কিং করতে ছিলো ঐ বাসের হেলপার। ঘটনার পর পর সে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে।

নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের শাখারী কাঠিতে। তার বাবার নাম তোবারক সর্দার। ঐ ডিপোতে থাকতেন ইদ্রিস সর্দার। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ