হোম > রাজধানী

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আমার দেশ অনলাইন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি পোশাক কারখানায় কাজ করত।

মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে শাহ আলম ছাদে ঘুরতে যায়। ভবনের ছাদে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামে। তার বাবার নাম মো. সাইদুল ইসলাম। যাত্রাবাড়ীর কাজলা স্কুলগলি এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি