হোম > রাজধানী

মেট্রোর ছাদে ২ কিশোর, চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

মেট্রো ট্রেনের ছাদে দুই কিশোর উঠে পড়ায় চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি তিনি জানাতে পারেননি। তবে মেট্রো যাত্রীদের অভিযোগ প্রায় ৪০ মিনিটের মতো মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

এ নিয়ে ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে ভুক্তভোগী যাত্রীরা নানা পোস্ট দিয়েছেন।

এমন এক পোস্টে শরীফ হোসাইন লিখেছেন, ‌ফার্মগেট থেকে বিজয় সরণির মাঝ বরাবর মেট্রোরেলে থমকে আছি, ঘোষণা ভেসে আসছে— শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।

ওই পোস্টের নিচে অনেকেই কমেন্টে যাত্রা নিয়ে ভোগান্তি এবং বিভিন্ন স্টেশনে আটকে থাকার কথা জানিয়েছেন।

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের