হোম > রাজধানী

রাজধানীর বাহাদুর শাহ পার্কে অননুমোদিত বাণিজ্যিক মেলা উচ্ছেদের নির্দেশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে স্থাপন করা অননুমোদিত বাণিজ্যিক মেলার দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আয়োজকদের রোববার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

ডিএসসিসি সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে সেখানে বাণিজ্যিক মেলা বসানোয় পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ মানুষের চলাচল, বসা এবং হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ কারণে মেলার দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকান ও স্থাপনা সরিয়ে না নিলে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে আয়োজকদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার