হোম > রাজধানী

নারীদের মাদকাসক্তি চিকিৎসায় বিশেষায়িত প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষায়িত ক্লিনিক্যাল প্রশিক্ষণ।

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা। ‘উইমেনস ইন্টারভেনশন অব সাবস্ট্যান্স এক্সপোজার (ডাব্লিউআইএসই)’ কর্মসূচির আওতায় ‘কমপ্রিহেনসিভ কেয়ার ফর সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার – কোর্স ওয়ান: ক্লিনিক্যাল কেয়ার ফর উইমেন উইথ সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার্স’ শীর্ষক এই প্রশিক্ষণ চলবে ২০ আগস্ট পর্যন্ত।

চিকিৎসক, ক্লিনিশিয়ানসহ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের লক্ষ্য অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো এবং ট্রমা-সচেতন ও সংস্কৃতিসংবেদনশীল চিকিৎসা পদ্ধতিতে দক্ষ করে তোলা।

আলোচনায় স্থান পাচ্ছে মাদক ব্যবহারের শারীরিক-মানসিক-সামাজিক প্রভাব, ট্রমা-সচেতন সেবা, স্ক্রিনিং, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা ও নিরাপদ চিকিৎসা পরিবেশ তৈরির বিষয়। এর পাশাপাশি বিষণ্ণতা, উদ্বেগ, পিটিএসডি ও খাদ্যাভ্যাসজনিত সহ-বিদ্যমান মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে দলীয় আলোচনা, রোল প্লে ও কেস স্টাডির মাধ্যমে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল মাসুদ, মো. তানভীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস।

আয়োজকরা বলছেন, মাদকাসক্তিতে আক্রান্ত নারীরা প্রায়ই বিশেষ স্বাস্থ্যঝুঁকি, সামাজিক কলঙ্ক, সহিংসতা ও পারিবারিক প্রতিবন্ধকতার মুখোমুখি হন—তাই তাদের জীবন-অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া জরুরি। বর্তমানে ঢাকা আহ্ছানিয়া মিশন ‘মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ ও ‘আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’ নামে দুটি বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারী আটক

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

রাজনৈতিক সহিংসতায় ৭৯ জনের মৃত্যু, গণপিটুনিতে ৫২

৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিমসহ শাহজালালে বিপুল চালান আটক

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার, মামলা ৫২

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বিদ্যুৎ সংকটের দায় রিকশাশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে: সাইফুল হক

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

মহানবীর রাষ্ট্রব্যবস্থা সর্বাধুনিক মডেল হতে পারে