হোম > রাজধানী

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার

ঢাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

শনিবার সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘পুলিশের উপর জনগণের আস্থা নাই’ ধরনের মন্তব্য শুধু সংশ্লিষ্ট সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে। এতে মাঠপর্যায়ের সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়েছে।

সংগঠনটি বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, টহল কার্যক্রম পরিচালনা এবং জরুরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অনেক সময় পুলিশ সদস্যদের রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এ বাস্তবতা বিবেচনায় না এনে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে এমন মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা একে অপরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো বিচ্যুতি ঘটলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করাই শ্রেয়, প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়ায়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী নতুন করে নিজেদের পুনর্গঠনের মধ্য দিয়ে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এমন সময়ে বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয়, এ ধরনের বক্তব্য জননিরাপত্তা রক্ষার ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারে।

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু