হোম > রাজধানী

ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব নিলেন রেজাউল করিম মল্লিক

স্টাফ রিপোর্টার

ডিবি প্রধানের দায়িত্ব পালন করে আসা আলোচিত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিক এবার দায়িত্ব নিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে।

বৃহস্পতিবার বিদায়ী ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওলাদ হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়। সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

নতুন ডিআইজিকে ফুল দিয়ে স্বাগত জানান ডিআইজি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ডিআইজি অফিসে কর্মরত অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন রেজাউল করিম মল্লিক। এরপর বিদায়ী রেঞ্জ ডিআইজিকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার দেয়।

রেজাউল করিম মল্লিককে গত ১৩ মার্চ ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পান। এর আগে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বঞ্চিত ছিলেন।

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

কমিউনিটি হেলথ ওয়ার্কার কৌর্সটি অবিলম্বে চালুর দাবি

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহারসহ ৫ দাবি

ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা

রায়পুরায় এতিম শিক্ষার্থীর মাঝে তুর্কি জনগণের খাদ্যসামগ্রী বিতরণ

হিফযুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন