হোম > রাজধানী

তিন ঘণ্টা অবরোধের পর ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আতিকুর রহমান নগরী

ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আমার দেশ

রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবারো যান চলাচল শুরু হয়েছে। তিন ঘণ্টা অবরোধ করার পর বৃহস্পতিবার দুপু ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।

সহপাঠীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ফার্মগেট এলাকার মোড় সকাল ১০টার দিকে অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এত ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা মঙ্গলবার রাতে মারা যান উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

যৌন নিপীড়নে জিরো টলারেন্স, অভিযোগের নামে মব জাস্টিস নয়: আশরাফ মাহদী