হোম > রাজধানী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকাররি কর্ম কমিশন কর্তৃক নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতকারীদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ সরকাররি কর্ম কমিশনের চেয়ারম্যান বলেন ২০২৪ এর তরুণ প্রজন্ম যে বৈষমমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দিব না।

তিনি আরো বলেন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কমিশনে কোন ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দিব না। কমিশনের চেয়ারম্যান জুলাই শহিদদের ত্যাগকে স্মরণ রেখে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বাংলাদেশ সরকাররি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব, কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইসকনকে খুশি করতে হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

ডুরার নতুন নেতৃত্বে শাহজাহান মোল্লা ও জহিরুল ইসলাম

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঢাকায় যুব পদযাত্রা অনুষ্ঠিত

ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

ড. মো. এরশাদ সিসিআইএফবির সভাপতি নির্বাচিত

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

​ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান, ভবন মালিককে জরিমানা