হোম > রাজধানী

মেট্রোরেল চলাচলে দুই দফা বিঘ্ন, এখনও যাচ্ছে না উত্তরা

স্টাফ রিপোর্টার

মেট্রোরেল চলাচলে দুই দফা বিঘ্ন সৃষ্টি হয়েছে শনিবার। প্রথম দফায় সকালে দরজা বন্ধ হতে সমস্যার কারণে এবং দ্বিতীয় দফায় সিগনালে সমস্যা হওয়ায় এমন ঘটনা ঘটে। তবে এখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) (উপসচিব) উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী আমার দেশকে বলেন, আমি ডাইরেক্টর অপারেশনের সঙ্গে কথা বলে জেনেছি, সকালে গেটটা বন্ধ হচ্ছিল না, কোন কারণে হতে পারে। দুপুরে বন্ধ হয়েছিল সেটা হচ্ছে সিগন্যালিং এর সমস্যা ছিল। এখন পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলমান আছে।

কয়েকজন যাত্রী ও টিকিট কাউন্টারের একাধিক কর্মী জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বেলা দেড়টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়। তবে এক ঘণ্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়েছে কিন্তু উত্তরার তিনটি স্টেশনে মেট্রোলে আপাতত যাচ্ছে না। স্টেশনি তিনটি হলো- উত্তরা উত্তর, উত্তরা সেন্টাল ও উত্তরা দক্ষিণ। প্রত্যেক স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভীড় দেখা গেছে। বিকেল ৪টার সময়ও ভীড়ের কারণ অনেক যাত্রী মেট্রোরেলে উঠতে পারছেন না।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ