হোম > রাজধানী

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশের ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান।

ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি, সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। নৈতিকতা না থাকলে যত বড় শিক্ষিত হোন না কেন দিনশেষে তা কোনো কাজে আসবে না। পাশ্চাত্য সমাজে সবকিছু আছে। কিন্তু তাদের মধ্যে নৈতিকতার অভাব রয়েছে। নৈতিকতাহীন এই পাশ্চাত্য সভ্যতার ধ্বংস অনিবার্য।

ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এস আই সাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব রেজাউল করিম শাকিল, উপ-সদস্য সচিব ওবায়দুর রহমান রকিসহ বিভিন্ন জোন পরিচালকবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব নানাবিধ কর্মসূচির মধ্যে বৃত্তি প্রকল্প ফাউন্ডেশনের সবচেয়ে বড় কর্মসূচি।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি