হোম > রাজধানী

রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (১ এপ্রিল) রাতে হঠাৎ কালবৈশাখি ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধূলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। এরপর রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজেছে বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার. ফার্মগেট, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা।

এ সময় বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলা পড়তেও দেখা গেছে। এছাড়া বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।

এদিকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু