হোম > রাজধানী

শনিবার থেকে ঢাকার যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাবি সংবাদদাতা

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি স্থানে সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্য জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

এর আগে, গত ৮ জুন সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল ডিএমপি।

ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণাসহ নয় দাবি

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

টিটন হত্যায় পিচ্চি হেলাল জড়িত, দাবি টিটনের ভাইয়ের

টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র‌্যাব

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু