হোম > রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আতিকুর রহমান নগরী

রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীর নাম আরমান মির্জা। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরমানের খালা নাজনীন আক্তার জানিয়েছেন, আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। আজ সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উত্তরা জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা। উত্তরায় বাসা তাদের।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ