হোম > রাজধানী

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। মঙ্গলবার দুপুরে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার বিষয় নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল-এর কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এই দুই কারখানার আশেপাশে আরো অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর