হোম > রাজধানী

লালবাগে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার

রাজধানীর লালবাগ থানার আজিমপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, ওই নারীর স্বামী তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী সাগর পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত তাহিয়া তাসামিম (১৯) বিসি দাস স্ট্রিটের ভবনটির বাসিন্দা মো. তাজুল ইসলামের মেয়ে।

লালবাগ থানার ওসি কেশৈনো মার্মা শুক্রবার অোমার দেশকে বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় আসেন। ভেতর থেকে দরজা না খুললে, তিনি দারোয়ানকে নিয়ে দরজার সামনে যান। পরে নিহত মেয়েটি দরজা খুললে দারোয়ান স্বাভাবিকভাবে নিচে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর তার স্বামী বাসা থেকে বেরি

তাসামিমের বাবা তাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের জানান, এক বছর আগে তাসামিম ও সাগরের বিয়ে হয়। পরে তাসামিম জানতে পারেন, তার স্বামী আগেও বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে তাসামিম শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দুই পরিবার আলোচনায় বসে। সেখানে তাজুল ইসলাম বলেন, সমাধান না হলে বিচ্ছেদ হয়ে যাক।

তিনি আরও বলেন, আমি যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিলাম, কেউ আসলে দরজা যেন না খুলে। কিন্তু তার স্বামী দারোয়ানকে ডেকে দরজা খুলে ভেতরে ঢুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখি খাটের পাশে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। মেয়ের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। আমি বুঝতে পারি, সাগর তাকে মেরে পালিয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮