রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে কাচ্চি ভাই নামক দোকানের পাশে মেহেদীকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় মেহেদী কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ধীন অবস্থায় সোমবার সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৮ হিসেবে মাহবুবুর রহমান (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে।
ওসি আরও, জিজ্ঞাসাবাদে মাহবুব জানিয়েছে, সে ভিক্টিম মেহেদীর কাছে কিছু টাকা পেতো। পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে মাহবুব।
নিহত মেহেদীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুরের বড়বাগ এলাকায় স্ত্রী রাত্রী আক্তারসহ বসবাস করতেন। মেহেদী পেশায় একজন সাইনবোর্ড কারিগর ছিলেন।