হোম > রাজধানী

যে কারণে ১৫ মিনিট বন্ধ ছিলো মেট্রোরেল

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে কাপড়টি পড়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার দুপুর ১২টা ২২ মিনিট থেকে ১২টা ৩৭ মিনিট পর্যন্ত ১৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল দুপুর ১২টা ২২ মিনিট হতে বন্ধ করা হয়। ২টা ৩৭ মিনিটে ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ