হোম > রাজধানী

বহিষ্কারাদেশ প্রত্যাহারের নোটিশ প্রত্যাখ্যান ইউআইইউ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

রাতে গণমাধ্যমকে তারা জানান, ওই নোটিশে দাবির প্রতিফলন ঘটেনি। নোটিশটি বিভ্রান্তিকর। তাদের কাছে দাবি ছিলো- বিনা শর্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাহার করলে তারা বিভ্রান্তিকর কিছু শর্ত আরোপ করেছে। একই সঙ্গে কিছু শিক্ষার্থীকে চলতি সেমিস্টারসহ দুই সেমিস্টারের জন্য তারা সাসপেন্ড করেছে। যেটা অযৌক্তিক।

তাই ইউআইইউর বহিস্কৃত শিক্ষার্থীদের পাশাপাশি সকল পক্ষ এই নোটিশ প্রত্যাখানের ঘোষণা দেন। তবে তারা রোববার আলোচনার মাধ্যমে বিভ্রান্তিকর অংশ ও অযৌক্তিক শাস্তির বিষয়ে সমাধানে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন।

যদি এদিন যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম না হয়, সেক্ষেত্রে সোমবার থেকে হয়তো তারা আবারো কঠোর কর্মসূচিতে যাবেন। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। তবে রোববার যে ঢাকা ব্লকেডের ঘোষণা দিয়েছিল, সেটাও প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ