হোম > রাজধানী

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসনের কার্যালয়, ঢাকায় সংযুক্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাছিম রেজা।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যেদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত কাসপিয়া তাসরিন।

নবনির্বাচিত এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত জনাব মোঃ ফয়জুর রহমান। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত জনাব মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত জনাব মো. আমিনুল ইসলামকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮