হোম > রাজধানী

গেন্ডারিয়ায় ডিআইটি পুকুরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ রাজউকের

স্টাফ রিপোর্টার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭/১-এর আওতাধীন গেন্ডারিয়া ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এ সময় স্থাপনাগুলোর অবৈধ বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করা হয়।

ডিআইটি পুকুরপাড় রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের নির্দেশে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রেস্টুরেন্ট, দোতলা ইমারত, রিকশার গ্যারেজসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার এসএম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আবদুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক