হোম > রাজধানী

গুলশান-বনানীতে সীসা বারে অভিযান, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান ও বনানী এলাকার ৫টি অবৈধ সিসা বারে অভিযান চালিয়ে অবৈধ সিসা ও সরঞ্জামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আরো দুইজন পালিয়ে গেছেন। গ্রেপ্তাররা হলেন-মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৭) ও নয়ন হোসেন (২০)। পালিয়ে যাওয়া দুইজন হলেন- আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২)।

রোববার ডিএনসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) গুলশানের মনটানা লাউঞ্জ এবং বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মনটানা লাউঞ্জ থেকে ৩ কেজি অবৈধ শিসা, ৫টি সিসা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও সিসা বিক্রির ১২ হাজার ৮৭০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখল করা অবৈধ সিসাবারে আসাদের মাঝে তারা নিকোটিন যুক্ত সিসা, বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সরবরাহ করত। তারাসহ গ্রেপ্তার অন্যান্য আসামি ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ