হোম > রাজধানী

ইশরাককে মেয়র ঘোষণায় আইনের মতামত চেয়ে মন্ত্রণালয়ে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সাবেক সিটি মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণায় আইনের মতামত চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠায়। তথ্যটি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত (২৭ মার্চ) রায় দেন নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।

ওই বছরের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।

গত ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮