হোম > রাজধানী

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর বকশিবাজার এলাকায় দুই বাসের পাল্লাপাল্লির মাঝখানে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামের এক পথচারী নিহত। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

মৃতের শ্যালিকা সিনথিয়া বেগম বলেন, রাত আনুমানিক দশটার দিকে বকশিবাজার মোড় ও বুয়েট মাঝামাঝি সড়কে রাস্তা পারাপারের সময় দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে মৌমিতা পরিবহন বাসের চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা ও ডান হাত ভেঙ্গে যাওয়ায় প্লাস্টার করেন চিকিৎসকরা। পরে সেখান থেকে বাসায় নিয়ে যেতে বলেন চিকিৎসকরা।পরে তাকে বাসায় নিয়ে আসার পথেই তার অবস্থার অবনতি হলে পুনরায় বাসা থেকে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনথীয়া আরো বলেন, আমার ভাগ্নে জুবায়ের (১৩) মৃতের ছেলের প্রায় ৮/৯ মাস যাবত ব্লাড ক্যান্সার ধরা পড়াতে ঢাকা মেডিকেলে চিকিৎসার সুবাদে বকশিবাজার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশে বাসা ভাড়া নিয়ে তারা থাকেন। ছেলে জুবায়ের(১৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড মসজিদে ইশার নামাজ পড়েন তারপর ছেলে কে মেডিকেলে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় বাস ও চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক