হোম > রাজধানী

মুজিবের মূর্তি পাহারায় ‘আনসার’, যে ব্যাখ্যা দিলো বাহিনী

আতিকুর রহমান নগরী

আমার দেশ অনলাইনে প্রকাশিত ‘শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ’ শীর্ষক নিউজটিতে উপস্থাপিত তথ্য মিথ্যা বলে দাবি করেছে আনসার বাহিনী।

শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে বাহিনীটির পক্ষ থেকে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অদ্য ডেইলি আমার দেশ অনলাইন পত্রিকায় প্রকাশিত শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগসংক্রান্ত নিউজটি সম্পূর্ণ মিথ্যা। উক্ত স্থানে আনসার নিয়োগ থাকার বিষয়টি আনসার কর্তৃপক্ষ তথা জেলা, উপজেলা এমনকি পৌরসভার ওয়ার্ড দলনেতা দলনেত্রীও অবগত নয় এবং নিয়োগও দেয়নি। খোঁজ নিয়ে জানা যায়, সেখানে পৌরসভা কর্তৃপক্ষের নিজস্ব দুজন নাইট গার্ড নিয়োগ দেওয়া আছে। তারা আনসার ভিডিপির কোনো ইউনিফর্মও পড়ে না। সুতরাং ইহা কোনোভাবেই আনসার ভিডিপি কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট নয়।’

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে আমার দেশ অনলাইনে প্রতিবেদনটি প্রকাশ হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত দুজন আনসার সদস্য এবং তাদের মুজিবের মূর্তি পাহারা দিতেই নিয়োগ দেওয়া হয়েছিল। তবে আমার দেশের সাংবাদিক বিষয়টি নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তারা বলছে, ওই দুই আনসার সদস্য এখন মূর্তির নয় বরং পৌরসভার নাইটগার্ড হিসেবে কাজ করছেন। যদিও পৌরসভার জন্য আলাদা তিনজন নাইটগার্ড আছেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ