হোম > রাজধানী

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

দুদিন নিখোঁজ থাকার পর রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আহসান উল্লাহ তুরাগের চন্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে। তিনি রাজধানীর তুরাগ এলাকাতেই পরিবার নিয়ে বসবাস করতেন।

লাশের সুরতহাল রিপোর্টে, মাথা, মুখমণ্ডল, হাতের আঙুল ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা হয়েছে।

তুরাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আহসান উল্লাহ ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসাবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান বলেন, গত রোববার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গতকাল পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ দুপুরে খবর আসে দিয়াবাড়িতে রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। পরে লাশ উদ্ধার করা হয়, খোঁজ নিয়ে ও সুরতহাল কালে পরিবারের তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, লাশটি নিখোঁজ থাকা আহসান উল্লাহর।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার সম্ভাব্য কারণ অনুসন্ধানপূর্বক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮