হোম > রাজধানী

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজারে মো. মোক্তার মিয়া (৬০) নামে এক দিনমজুর কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার রাতে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে। মোক্তার মিয়া কারওয়ান বাজারে থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

দুর্ঘটনার পরপরই পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এফ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮