হোম > রাজধানী

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ বিভ্রাট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৮টার দিকে ৩/৪ পুরান পল্টনের সাব্বির টাওয়ার এর টপ ফ্লোরে আগুন লাগে। পরে ওই টাওয়ারের লোকজন নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে টাওয়ারের লোকজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো হতাহত হয়নি। আগুন লাগার সঙ্গে-সঙ্গে ওই ভবনের লোকজন নিচে নেমে আসেন। আগুনের ক্ষয়ক্ষতি ও প্রকৃত কারণ পরে জানানো হবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮