হোম > রাজধানী

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল(২৭), রায়হান (১৯), মনির (২৯), শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, একই দিন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২), মো. রুস্তম আলী (৫০)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি