হোম > রাজধানী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শুক্রবার কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

শনিবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই একটি মামলা করা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত রুবেলের বাড়ি আছে নর্থ সার্কুলার রোডে। তার স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই দুলাল হক জানান, ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ১২ ইউনিট ও দেড়শ কর্মী

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট