হোম > রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানের ইসলাহী ইজতেমা সফল করার আহ্বান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

আমার দেশ অনলাইন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য আজিমুশশান ইসলাহী ইজতেমা সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী এবং সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম এ আহ্বান জানান।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দীর্ঘদিনের ইসলাহী কার্যক্রমের কথা তুলে ধরে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, ‘মুজাহিদে মিল্লাত আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন আট দশকেরও বেশি সময় ধরে দেশের মুসলিম জনসাধারণের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে আসছে। পাশাপাশি যেকোনো জাতীয় দুর্যোগ ও দুঃসময়ে আর্তমানবতার সেবায় সংগঠনটির ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে চরিত্রবান ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের কোনো বিকল্প নেই। সোহরাওয়ার্দী উদ্যানের এই ঐতিহাসিক ইজতেমার মাধ্যমে মানুষের মাঝে নীতি-নৈতিকতা ও তাকওয়ার চেতনা জাগ্রত হবে, যা একটি সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।’

বিবৃতিতে সংগঠনের সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বলেন, ‘ইসলাহী ইজতেমার আয়োজক, দেশ-বিদেশের আমন্ত্রিত শীর্ষ ওলামায়ে কেরাম এবং সমবেত মুসল্লিদের আন্তরিক প্রচেষ্টাকে আল্লাহ তায়ালা কবুল করুন। আমরা এই মহা সম্মেলনের সার্বিক কামিয়াবি কামনা করছি।’

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আজিমুশশান ইজতেমা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এর আধ্যাত্মিক বার্তার মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ সাধিত হবে।

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

মিরপুর-১০ নম্বরে দুই ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিস, নির্দেশনা না মানলে ব্যবস্থা

‘কালিমা ত্বইয়্যিবা রক্ষা করাই খতমে নবুওয়তের কাজ’