হোম > রাজধানী

বীর মুক্তিযোদ্ধার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্ত ভাবে নিষিদ্ধ না হলে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের জনগণ নিরাপদ থাকতে পারবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত পনেরো বছর স্বাধীনতার চেতনা বিক্রি করে দেশকে হিন্দুস্তানের হাতে তুলে দিয়েছে। ক্ষমতা হারানোর পর এখন দেউলিয়া হয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং লুটপাট শুরু করেছে।

রাশেদ প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত রোববার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর গ্রামের বাড়ীতে রাতে ডাকাতি হয় এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা। এই সংবাদ শুনে তিনি সোমবার নরসিংদীর পলাশবাজার সংলগ্ন চলনা গ্রাম নিজ বাড়ীতে যান। এসময় ওঁতপেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের উপর দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮