হোম > রাজধানী

শাহবাগে ১৮তম নিবন্ধন প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার

‘বৈষম্যের শিকার ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত রেজাল্ট বঞ্চিত প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা এবং সনদ প্রদান ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে’ রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ভুক্তভোগীরা। রোববার সকাল ১০ টার দিকে জাতীয় যাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গত ৪ জুন প্রকাশিত ১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা ফলাফলে ব্যাপক বৈষম্য ও অনিয়ম হয়েছে। এতে ২০ হাজার প্রার্থীকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে। এই ফল পুনর্মূল্যায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোন সমাধান পাননি তারা। এ বিষয়ে হাইকোর্টে একাধিক রিট দায়ের করেছেন তারা। এরই মধ্যে একটি রিটে তাদের পক্ষে রায় দিয়েছেন আদালত।

এ অবস্থায় হাইকোর্টের রিট মামলার আদেশের আলোকে ন্যায় বিচারের স্বার্থে মানবিক কারণে ১৮ তম নিবন্ধনে ভাইভা বঞ্চিত প্রার্থীদের সনদ দেয়ার জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক