হোম > রাজধানী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯৩

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ ও হাজারীবাগ থানা। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার এনএম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ৬৭

ডিএমপির তেজগাঁও বিভাগ অভিযান পরিচালনা করে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার সাতজন, পুরোনো মামলায় ১০ জন ও পরোয়ানামূলের চার আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশমূলে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখযোগ্য গ্রেপ্তাররা হলো- সাইফুর রহমান, জিসান, আকাশ, হাফিজ মিয়া, আফজাল হোসেন, ইফতেখার আহাম্মেদ ইমন, রনি, রাকিব, মিজান, সিরাজুল ইসলাম নবাব পলাশ, রমজান, পারভেজ, জাকারিয়া, আকবর আলী সজীব, শাহাদাত, রাতুল, আবু সাইদ মুন্না, মেহেদী হাসান, তানজিল, মহিবুল্লাহ, মিরাজ হোসেন, সবুজ, মাসুম, জুয়েল রানা, পূর্ণ, ইউসুফ, নিশাদ আহমেদ নূহ প্রমুখ।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগ।

হাজারীবাগ থানা এলাকায় ২৬ জন গ্রেপ্তার

হাজারীবাগ থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ও গত বৃহস্পতিবার এ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তাররা হলো- আবুল ফরহাদ, রাসেল, শুকুর আলী, মনির হোসেন, মাসুদ রানা, সবুজ মিয়া, আকাশ, ইমরান, সজিব হাওলাদার, রাজু, রাব্বি, মাহমুদ, নিঝুম মিয়া, জুবায়ের আহমেদ, হৃদয়, রাকিব, আজগর ওরফে আরমান, রিফা ওরফে রিফাত, কবির, রিপা আক্তার, পারুল বেগম, জেসমিন বেগম, সৈয়দ জাকির হোসেন, রুবেল, নিরব হোসেন ওরফে অভি ও নাঈম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট ও ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক