হোম > রাজধানী

‘ফ্যামিলি এইড প্রকল্প’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

নারী ও শিশু অধিকার, পারিবারিক বন্ধন, দাম্পত্য সহিংসতা ও পারিবারিক সুরক্ষা বিষয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর সামাজিক প্রকল্প ‘ফ্যামিলি এইড’-এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ার-এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফ্যামিলি এইড-এর সহকারী প্রকল্প পরিচালক মারদিয়া মমতাজ। প্রকল্পের উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অ্যাডমিন ও লিগ্যাল কনসাল্টেন্ট ফাইজা তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: লেখক জিয়াউল হক, চেয়ারম্যান (একাডেমি টুয়েন্টি ওয়ান), মোস্তফা মানজুর, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন রাব্বানী, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সহকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট সুমাইয়া তাসনিম। অতিথিরা তাঁদের বক্তব্যে পরিবারব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন।

এছাড়াও ফ্যামিলি এইডের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড (MOU) সম্পাদনকারী বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে ফ্যামিলি এইডের টিম মেম্বারগণ অংশগ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্যামিলি এইড প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার (BILRC) এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে সমাজে পরিবারকেন্দ্রিক সচেতনতা, পারিবারিক সম্পর্ক দৃঢ়করণ এবং সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার প্রচেষ্টা চালানোর জন্য দেশব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮