হোম > রাজধানী

যানজট নিরসনে কাজ করবে সরকারের ৪ সংস্থা: ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ।

শনিবার প্রগতি সরণির বিকল্প জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এর ২য় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার বিষয়ে সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায় তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে।

প্রগতি সরণির বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮