হোম > রাজধানী

ডুরার নতুন কমিটি সভাপতি আবির, সম্পাদক জহির

স্টাফ রিপোর্টার

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা’র নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫) গঠন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আবির হাকিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচন পরিচালনা করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে জাগোনিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার শুভ্র দেব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক এবং দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম এবং দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি ওবায়দুর মাসুম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।

প্রধান নির্বাচন কমিশনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অত্যন্ত আন্তরিকতার সাথে একটি কমিটি নির্বাচিত হতে দেখলাম। যেখানে প্রার্থীরা নিজেরা নিজেদের নেতৃত্বে না চাইলেও সদস্যরাই তাদের বেছে নিলেন। এই কমিটির প্রত্যেক সদস্য দেশের প্রথম সারির গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেন। আমি আশা করি আগামী এক বছর ডুরার সদস্যরা এই সংগঠনটিকে অনেক অগ্রসর করবেন। একই সাথে সংবাদ এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন।'

এমএস

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ

গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপস নয়

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা চুরি

শ্যামপুরে ‘রড চুরি’র জেরে গণপিটুনিতে নিহত ১

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

ডিএনসিসির প্রশাসক হলেন শফিকুল ইসলাম

স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই