হোম > রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণ ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার তথ্য জানান।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন আভিযানিক দল।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি রায়হানকে এবং অপর এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি মতিঝিল বিভাগের একটি টিম খিঁলগাও এলাকা থেকে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি সাইবারের একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে এডভোকেট আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮