হোম > রাজধানী

১০ম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে শনিবার সাংবাদিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে শনিবার (১ নভেম্বর) সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন। তারা সংবাদকর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতনের বিচার, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষার দাবিতে বক্তব্য রাখবেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ